ভাইপোকে খুন,অভিযোগের তীর কাকার বিরুদ্ধে - The News Lion

ভাইপোকে খুন,অভিযোগের তীর কাকার বিরুদ্ধে




দি নিউজ লায়ন ; ভাইপো কে খুন করা অভিযোগ উঠলো খোদ নিজের কাকার বিরুদ্ধে।ঘটনাটি ঘটে সোমবার রাতে জীবনতলা থানার বাঁশড়া গ্রাম পঞ্চায়েতে গৌড়দহের শ্রীকৃষ্ণপুর গ্রামে।মৃতের নাম সমীর সরদার(৩০)।পুলিশ অভিযুক্ত কাকা কে গ্রেফতার করেছে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাতে শ্রীকৃষ্ণপুর গ্রামে সরদার পরিবারে মধ্যে পারিবারিক বিবাদ হয়। বিবাদে জড়িয়ে পড়ে কাকা ও ভাইপো।অভিযোগ সেই সময় ভাইপো সমীর সরদার কে বেধড়ক মারধর করে কাকা নিশিকান্ত সরদার।সেই সময় ওই যুবকের বাড়িতে কেউ ছিল না। 


ওই যুবকের স্ত্রী রুপালী সরদার কলকাতায় কাজে গিয়েছিলেন। তিনি রাত ১১ টার সময় বাড়িতে ফেরেন। ঘরে ঢুকে দেখতে পায় স্বামী অচৈতন্য অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে। তিনি চিৎকার চেঁচামেচি করলে,প্রতিবেশীরা দৌড়ে আসে। প্রতিবেশীদের সাহায্যে গুরুতর জখম স্বামী কে উদ্ধার করে স্থানীয় ঘুটিয়ারীশরীফ ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।সেখানে ওই যুবক কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।ঘটনার বিষয়ে মৃত সমীর সরদারের ভাই জীবনতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


 অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ মৃত যুবকের কাকা নিশিকান্ত সরদার কে গ্রেফতার করে।পাশাপাশি পুলিশ  মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এই ঘটনায় মৃতের স্ত্রী রুপালী সরদার ও তার বছর ৯ বয়সের নাবালক সন্তান সহ পরিবারের অনান্য সদস্যরা কান্নায় ভেঙে পড়ে।এলাকায় নেমে আসে শোকের ছায়া।পুলিশ জানান ভাইপোকে খুনের অভিযোগে কাকাকে গ্রেফতার করা হয়েছে।দেহটি উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.